

আসলাম উদ্দিন, প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর:
কাভার্ড ভ্যানে অভিনব উপায়ে মাদক পরিবহনের সময় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি বিশেষ দল। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঐ কাভার্ড ভ্যানটি সহ মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।অভিযানে গ্রেফতারকৃতরা হলেনঃ মোঃ লিটন ইসলাম (২৮) এবং মোঃ ফরমান হোসেন (৪০)।র্যাব-১২ এর প্রেস ব্রিফিংয়ে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত অনুমানিক ১০টার দিকে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অন্তর্গত সায়দাবাদ গোলচত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাভার্ড ভ্যানের মাধ্যমে গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055