মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ
নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলাধীন হরিণা পিপুলবাড়ীয়া বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সদস্যরা অংশ গ্রহণ করেন।
রবিবার (১১ই আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলার ছাত্র ব্যবস্থাপনায় এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা হরিণা পিপুলবাড়ীয়া বাজার বাজার এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055