শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।০২ মার্চ (মঙ্গলবার) শিবগঞ্জ উপজেলাধীন বুড়িগঞ্জ প্রেস ক্লাবে সংগঠনে সভাপতি ইমরানুল হকের সভাপতিত্বে এ ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আমিন তালুকদার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল লতিফ টুকু, রায়হানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। আরও উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাহেদুল ইসলাম, আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক শাহ কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধাক্ষ পলাশ মন্ডল, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ ফিরোজুর রহমান মোবাইল: 01947314055