ঢাকাTuesday , 27 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১জন

Nadigram
February 27, 2024 6:13 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় ১২ ফুট উচ্চতা ও তিন কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ সহ গাঁজা চাষী ও গাঁজা ব্যবসায়ী একজন কে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১.১৫ মিনিটের দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম গ্রামে
গাঁজা চাষী আল আমিন (২৬)পিতা মোঃ ইয়াকুব আলী ভুট্টর বাড়িতে সিংড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১২ ফুট উচ্চতা ০৩ কেজি পরিমাণ ওজনের নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ জব্দ সহ আল আমিন কে আটক করেছে পুলিশ।

পুলিশের উপস্থিতি বুঝতে পারিয়া আটককৃত আসামি মোঃ আল আমিন এর পিতা মোঃ ইয়াকুব আলী ভুট্ট (৪২) অভিনব কায়দায় পালিয়ে যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামী দ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।