ঢাকাSaturday , 20 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

Nadigram
April 20, 2024 9:15 pm
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর বক্তারপুর ইউপির আতাইকুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন (৩০) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার হাউজিং কলোনী মহল্লার মোঃ খলিলের ছেলে কাজল (২২)। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক
পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় ঘরোয়া খাবারের হোটেলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি নাম্বার বিহীন সিনএনজিতে তল্লাশী করে ২৩০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।