ঢাকাFriday , 15 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

৪ টি চোরাই মোটরসাইকেল সহ ১ জন গ্রেফতার

Nadigram
March 15, 2024 7:09 pm
Link Copied!

মোঃ শাকিল আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ টি চোরাই মোটরসাইকেল সহ এক ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে (১৪ মার্চ) বৃহস্পতিবার রাতে চৌহালী ও নাগরপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি চোরাই   মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এসময় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং  চোর চক্রের সক্রিয় সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় নাগরপুরের গয়হাটা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো.আরিফুল ইসলাম(৪৩)কে আটক করে চৌহালী থানা পুলিশ। আটককৃত উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা গ্রামের  মোঃ আবুল কালাম আজাদের ছেলে।

আজ শুক্রবার দুপুরে এতথ্য  নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেল সহ উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম আটক করা হয়।

আটককৃত মো. আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার পাশাপাশি একটি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং চোর চক্রের সক্রিয় সিন্ডিকেটের সাথে জড়িত। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে কাগজপত্র  জাল জালিয়াতির মাধ্যমে  সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। তার  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল এর প্রকৃত মালিকের সন্ধান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।