ঢাকাMonday , 10 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন

Nadigram
June 10, 2024 9:43 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার এ সম্মাননা স্মারক প্রদান করেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সম্মানিত পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও নন্দীগ্রাম হাটকড়ই মহাশশ্মান কালি মন্দিরের দরজা ভেঙ্গে প্রতিমা ভাংচুরকারী ব্যক্তিকে গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্ত কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয় এর পক্ষে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার বগুড়া,জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (এডিশনাল ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় আমাকে সম্মাননা স্বারক প্রদান করেছেন। কৃতজ্ঞতা স্যারের প্রতি এবং এই কৃতিত্ব ও সম্মান নন্দীগ্রাম থানার সকল অফিসার ফোর্সের। নন্দীগ্রাম থানার সকল অফিসার ফোর্সের দিন রাত অক্লান্ত পরিশ্রম এর ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছি। থানার সকল বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো এবং আছে।
এই সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত, সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নন্দীগ্রাম থানা পুলিশ বদ্ধ পরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।