স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নে ৯নং ওর্য়াড আওয়ামী লীগের আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত উন্নয়ন প্রচার সভায় শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন, বাংলাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনেই হয়েছে। তাই তিনি আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান।উপজেলার তেগড়ী নতুন বাজারে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম ফকির এর সভাপতিত্বে উন্নয়ন প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু সঞ্চালনায় উন্নয়ন প্রচার সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন,রায়গঞ্জে উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, অর্থ বিষয় সম্পাদক শাহ আলম,৯নং ওয়ার্ডে ইউপি সদস্য লিটন,ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃশাহেদ আলী সেখ অঙ্গ সহযোগী সংগঠনের সকল সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।

