ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতেই দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Nadigram
September 7, 2025 6:23 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ

 

আজ রাতেই আকাশে দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিট থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ২টা ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এ গ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও বিরল এই দৃশ্য দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গ্রহণের মোট স্থায়িত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্যে পূর্ণগ্রাস গ্রহণ চলবে রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। সর্বোচ্চ গ্রহণ হবে রাত ১২টা ১১ মিনিটে।

এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’। এ সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখা দেবে। পৃথিবীর ছায়ায় ঢুকে পড়ায় চাঁদ লালচে বর্ণ ধারণ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রগ্রহণ মূলত একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা। তবে ইতিহাস ও সংস্কৃতিতে এ নিয়ে অসংখ্য কুসংস্কার ও পৌরাণিক কাহিনি প্রচলিত আছে। যেমন হিন্দু পুরাণে বলা হয়, সমুদ্রমন্থনের সময় রাহু নামের এক অসুর চাঁদকে গ্রাস করে ফেলার কারণে গ্রহণ ঘটে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ গ্রহণ দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে বাড়ির ছাদ কিংবা খোলা জায়গা থেকেই উপভোগ করা যাবে আজ রাতের এই মহাজাগতিক দৃশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।