ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর সভাপতি মাহদী, সম্পাদক তুহিন

Nadigram
April 14, 2024 2:59 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এবং সেবামূলক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা প্রদান, নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপস্থিত সংগঠনটির সাধারণ সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মো: মাহদী হাসান আল আমিন কে সভাপতি, ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের মো: তাজিজুল ইসলাম তুহিন কে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন,
১ নং সহসভাপতি : মো: গোলাম কিবরিয়া (নোবিপ্রবি)
২ নং সহসভাপতি: জান্নাতুল মাহী (রাবি)
৩নং সহসভাপতি: রাজু আহম্মেদ (বাকৃবি)
৪নং সহসভাপতি: মো: সোহাগ আলী (মাভাবিপ্রবি)
১নং যুগ্ম-সাধারণ সম্পাদক: মোছা: আতিয়া জাহান (ইবি)
সাংগঠনিক সম্পাদক: মো: আ. হালিম বোখারী (রাবি)
সাংগঠনিক সম্পাদক: মো: মারুফ খান (নোবিপ্রবি)
দপ্তর সম্পাদক: মো: ইমরুল হাসান রবি (হাবিপ্রবি)
অর্থ বিষয়ক সম্পাদক: মোছা: আয়েশা সিদ্দিকা (সিভাসু)
ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক: মুরশীদ জাহান আশা (রাবি)
প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: মেহেদী হাসান (ডুয়েট)
মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক: মো: আরিফুল ইসলাম (ঢাবি)।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা, নিদিষ্ট প্লাটফর্ম তৈরী, এ্যাডমিশন প্রার্থীদের তথ্য ও লজিস্টিক সাপোর্ট দেয়া, নতুন চান্সপ্রাপ্তদের সঠিক পরিসংখ্যান ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা, জ্ঞানের আদান-প্রদানসহ এ রকম সেবামূলক কাজের উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয় এই সংগঠন।

এছাড়া আগামী দিনে এই সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টি করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।