ঢাকাMonday , 6 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদে শেষ মুহূর্তের প্রচারণায় তালা প্রতীকের সেলিম হোসেন

Nadigram
May 6, 2024 9:47 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আজ ৬ মে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা।ভোট হবে আগামী ৮ মে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ।কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। এরমধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন তালা প্রতীকের সেলিম হোসেন। গত নির্বাচনে তিনি সামাণ্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার কাজিপুরবাসী গাঁটছড়া বেঁধে তার জন্যে ভোটের মাঠে নেমেছেন। কাজিপুরের চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়ন এবং বিড়া অঞ্চলের ৬ টি ও একটি পৌরসভার ভোটারগণ আগামী ৮ মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মাইজবাড়ি গ্রামের প্রবীণ ভোটার আছিরুদ্দিন জানান, গতবার ছেলেটি উঠতে পারেনি। এবার আমরা তাকেই ভোট দেবো। মনসুরনগর চরের ভোটার সেলিম মিয়া জানান, আমি এবার নতুন ভোটার। আর তরুনদের পছন্দের প্রার্থী তালা প্রতীকের সেলিম হোসেন। আমার প্রথম ভোটটি যোগ্য হিসেবে তাকেই দেবো।
এদিকে সেলিম হোসেন জানান, আমার সাধ্যমতো লোকজনকে সাথে নিয়ে ভোটের মাঠে রয়েছি। ভালো সাড়ও পাচ্ছি। আশা করি এবার ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।