ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে শিক্ষার্থীর অকাল মৃত্যু

Nadigram
May 9, 2024 8:18 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মুনছুর আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা রিয়াদ নামে আরেক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে। ৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকরতলী এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কাজিপুর উপজেলার পাচগাছী এলাকার মো:কালাম মিয়ার ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মুনছুর ও তার বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সোনামুখী বাজার থেকে মেঘাই এর দিকে আসছিলো। পথিমধ্যে পাইকরতলী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনছুরকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।