ঢাকাThursday , 6 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী

Nadigram
June 6, 2024 9:18 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় কজিপুর উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায় যায় দিন পত্রিকার কাজিপুর প্রতিনিধি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। যায়যায়দিন কাজিপুর ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথি। অনুুষ্ঠানে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক আবদুল জলিল, শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।