ঢাকাWednesday , 8 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয় বার বিজয়ী খলিলুর রহমান সিরাজী

Nadigram
May 8, 2024 8:21 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী খলিলুর রহমান সিরাজী জানান, এই জয় কাজিপুরবাসীর উন্নয়নের দিশারী প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের জয়। আমি প্রিয় কাজিপুরবাসী এবং এমপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।আশা করি দ্বিতীয়বারের মতো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।