ঢাকাTuesday , 20 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর পৌর প্রশাসক এডিসি আবিদা- উপজেলা প্রশাসক ইউএনও সোহরাব

Nadigram
August 20, 2024 7:11 am
Link Copied!

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাহমুদুল হাসান শুভ

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্রশাসক পদে নিয়োগ পেলেন আবিদা সুলতানা, আর উপজেলা প্রশাসক পদে ইউএনও সোহরাব হোসেন নিয়োগ পেলেন। গত ১৮ আগস্ট স্থানীয় সরকার ( পৌরসভা/ উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।

আবিদা সুলতানা বিসিএস ৩০তম ব্যাচের এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন। আর সোহরাব হোসেন হচ্ছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকেই (১৯ আগস্ট) তারা স্ব-স্ব দায়িত্বভার গ্রহণ করেছেন। এর ফলে প্রায় একটানা দুই সপ্তাহের অচলাবস্থার নিরসন হলো। এসব প্রতিষ্ঠানে জনগণের সেবার দ্বার উন্মুক্ত হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।