ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে শরীয়তপুরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Nadigram
November 28, 2024 8:15 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:

চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম (৩৫) নিহতের ঘটনায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার সকালে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে একই এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, এ্যাড. শাহাদাত হোসেন, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. মনিরুজ্জামান দিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ্যাড. নুরুজ্জামান সিপন, এ্যাড. জালাল আহম্মেদ সবুজ, এ্যাড. মৃধা নজরুল কবির, এ্যাড. মনোয়ার হোসেন, এ্যাড. শাখাওয়াত হোসেন, এ্যাড. এনামুল হক এনাম, এ্যাড. লোকমান হোসাইন, এ্যাড. সুলতান নাসির, এ্যাড. শহিদুল ইসলাম সজীব, এ্যাড. রাশেদ খান প্রমূখ।

এসময় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের কাছে পরিস্কার কারা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা শুধু কোনো মুসলিমকে নয় বরং একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। কোনো ধর্মীয় সংগঠন এটা করতে পারে না। এই সংগঠনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ জড়িত। আর সনাতনীরাও কোনোভাবে ইসকনকে সমর্থন করতে পারে না।’

বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি আইনজীবীকে হত্যা করার নজির নেই। কিন্তু ইসকন সেটা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁদের ফান্ডিংয়ের উৎস কী তা বের করতে হবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে শেখ হাসিনার মতো তাদেরকেও প্রতিহত করা হবে।’

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। তাঁর বাড়ি লোহাগাড়ার চুনতি এলাকায়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।
এ ঘটনার পর থেকে চট্টগ্রাম আদালত সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।