ঢাকাSaturday , 24 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা

Nadigram
February 24, 2024 6:58 pm
Link Copied!

আল-আমিন হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চারটি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় দুটি রেস্টুরেন্ট ও দুটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মোট চারটি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চৌহালী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় থেকে সত্যতা নিশ্চিত করে জানান, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।