ঢাকাSunday , 5 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Nadigram
May 5, 2024 9:36 pm
Link Copied!

মোঃ শাকিল আহমেদ (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি)

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯ মে ৩য় ধাপে ভোট হবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ মে। চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

সিরাজগন্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ হতে ১২:০০ পর্যন্ত উক্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন রিটানিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ও ১ জনের অবৈধ ঘোষণা করা হয়।

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হলেন – বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি- জনাব তাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান – মাহফুজা খাতুন কে, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান – নাসরিন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান -জহুরা পারভীন জোসনা কে।

ভাইস চেয়ারম্যান পদে মোল্লা বাবুল আক্তারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাহহার সিদ্দিকীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

উক্ত উপজেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।