ঢাকাSaturday , 9 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম বর্ষপূর্তি পালিত

Nadigram
March 9, 2024 10:57 pm
Link Copied!

আল আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

নানা আয়োজন ও আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বহুল প্রচারিত গণমাধ্যম জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২১ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যমের করণীয় শীর্ষক
আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরিফুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-উর রশীদ সিআইপি বলেন-দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকাটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমি আশা করি পত্রিকাটির সম্পাদক মহোদয় মেধাবী সাংবাদিকের মাধ্যমে পত্রিকাটি আরো এগিয়ে যাবে।এসময় তিনি আরো বলেন গণমাধ্যমকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিষয়ের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

এ সময় অনুষ্ঠানটির প্রধান আলোচক ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন- গণমাধ্যম সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন করে।স্মার্ট বাংলাদেশ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।তাই আমি আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও পদক্ষেপ গুলো আপনারা আপনাদের লিখনির মাধ্যমে দেশবাসীকে অবগত করবেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান উপদেষ্টা ও ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন-আমি দীর্ঘদিন ধরে এই পত্রিকার সাথে সম্পৃক্ত।মাতৃজগত পত্রিকার প্রত্যেকটি পাতা দেশ ও গণমানুষের কথা বলে।
এ সময় তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সার্বিক সহযোগিতা করে পাশে থাকার কথা জানান।

মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান অনুষ্ঠানের সভাপতি এর বক্তব্য বলেন-হাটি হাটি পা করে মাতৃজগত পত্রিকা ২১তম বছরে পদার্পণ করেছে।এই দীর্ঘ পথ চলায় আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কথা বলেছি। তিনি আরো বলেন -এই দীর্ঘ পথ চলায় মাতৃজগতের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক বিশেষ করে প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাই আমাদের অনুপ্রেরণা ও সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় মাতৃজগত পত্রিকা অনেক দূর এগিয়ে যাবে।

এসময় বিশেষি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতির পিতা পরিষদের সভাপতি এম এ এ সৌরভ খান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল মিরপুর পেজ ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার সাংগঠনিক সম্পাদক সিহাব তালুকদার সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু অর্থ সম্পাদক নজরুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ তাপস সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদির দৈনিক মাতৃজগত পত্রিকার
মফসল সম্পাদক জিবিসি বাবু
বার্তা সম্পাদক আবু তাহের
সহ নির্বাহী সম্পাদক মাহিদুল হাসান মাহি
বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল করিম খান সিনিয়র ফটো সাংবাদিক সুরঞ্জিত সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধান মোঃ আল আমিন হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত মাতৃজগত পত্রিকার সাংবাদিক সহ রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর হাত থেকে রাজনীতি, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণীজনরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।