ঢাকাTuesday , 2 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Nadigram
April 2, 2024 8:54 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি বগুড়াঃ

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটি উদ্যোগে আজ ২২শে রমজান, ২ই এপ্রিল, রোজ মঙ্গলবার সংগঠনটি অস্থায়ী কার্যালয়ে (জান-এ-সেবা হাউজিং) সানমুন নার্সিং হোম এর দ্বিতীয় তলায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার ও উপস্থাপনায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আরমান শেখ।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সহ-সভাপতি মাহবুব জামান খান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান তালুকদার নিপু, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ বিল্লু মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম বিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ রায়হান ফাইদুল, রাজধানী টেলিভিশন বগুড়া জেলা স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন কিবরিয়া, অ্যাডভোকেট মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আমিন ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ মনজিল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য এবং সংগঠনটি কার্যক্রম বৃদ্ধি সহ নানান দিক ও সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।আলোচনা শেষে, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সমগ্র বিশ্বে মুসলমান জাতির উপর শান্তি বর্ষিত হোক। এবং সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ কামনা করে, মহান আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করা হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।