ঢাকাThursday , 14 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীর নতুন ইউএনও কাজী শামীম

Nadigram
March 14, 2024 8:07 pm
Link Copied!

জুড়ী, প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী শামীম।

মঙ্গলবার (১২ মার্চ) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুড়ী ‌উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কাজী শামীমকে পদায়নের তথ্য জানানো হয়। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজস্ব শাখায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর যোগদান করেন।

জানা গেছে, কক্সবাজার জেলার সদর উপজেলার অধিবাসী কাজী শামীম ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

খুব শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়ে বৃহস্পতিবার সকালে এক প্রতিক্রিয়ায় নতুন ইউএনও কাজী শামীম বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।