ঢাকাSunday , 5 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার-৩

Nadigram
May 5, 2024 9:30 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে হৃদয় আহমদ বাহার (৩০), আল আমিন (৩৭) এবং সাজু মিয়া (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ৩রা মে রাত সাড়ে ১০ ঘটিকার সময় কুলাউড়া পৌরসভার শিবির রোডের শফিক অটো ফার্নিচার নামক দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ”অস্ত্র নিয়ে ডাকাততির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে।

এদিকে গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি খেলনা পিস্তল (পিস্তল সাদৃশ্য গ্যাস লাইটার), মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-হৃদয় আহমদ বাহার (৩০), পিতা মৃত মো: আব্দুল মতিন মিয়া, সাং-শিবির রোড, কুলাউড়া পৌরসভা, থানা-কুলাউড়া, মো: আল আমিন (৩৭), পিতা মৃত শফিক মিয়া, সাং-মাঝেরহাটি সৈয়ারপুর, ১নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, থানা-মৌলভীবাজার সদর, এ/পি-মুন্সিবাজার, কমলগঞ্জ থানা, মো: সাজু মিয়া (৩৫), পিতা আছকর মিয়া, সাং-মাথারকাপন, ইউ/পি-চাদনিঘাট, মৌলভীবাজার সদর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।