ঢাকাThursday , 1 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তিনটি পালসার চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

Nadigram
February 1, 2024 7:46 am
Link Copied!

মোঃ শাকিল আহমেদ (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):

সিরাজগন্জের চৌহালী থানা পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯-১-২০২৪ ও ৩০-০১-২০২৪ চৌহালী থানাধীন কোদালিয়া ও নাগরপুর থানাধীন গয়হাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন )টি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আসাদুল্লাহ (২৮) পিতা মোঃ মিজানুর রহমান ওরফে ফজল মাস্টার গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া ২। মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৮) পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দীন গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া ৩। মোহাম্মদ ইসমাইল হোসেন ( ২৫ )পিতাঃ মোহাম্মদ হোসেন আলী গ্রাম কোদালিয়া সর্ব থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ ৪। মোঃ আলামিন (২৭) পিতা মৃত ওয়াজেদ ফকির গ্রাম স্বল্প আকুটিয়া থানা নাগরপুর জেলা টাঙ্গাইল দেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম চৌহালী থানাধীন কোদালিয়া বাজারে ভাংড়ির ব্যবসা করে এই ভাংড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কারবার করিয়া আসিতেছিল ।

চৌহালী থানার অফিসার ইনচার্জ শ্যামল দত্ত জানান
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর প্রকৃত মালিক সন্ধান অব্যাহত আছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।