কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
প্রতিদিন সন্ধা পার হলেই খাদ্য রসিকদের ভিড়ে উপচে পড়ে সিংড়ার ডিম রুটির দোকানগুলোতে
রাজশাহী-রংপুর মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকাজুড়ে বসেছে ডিমরুটির দোকান ২৩টি দোকানজুরে রাতভর তৈরি হয় কয়েকরকম ডিমরুটি সেখানে নাটোর জেলাসহ পার্শ্ববর্তী সকল এলাকার লোকসমাগম ঘটে রাতভর
উত্তরবঙ্গ-দক্ষিনবঙ্গ যাতায়াতকৃত যাত্রীদের সিংড়ায় অধিকাংশ যাত্রাবিরতি ঘটে ডিমরুটি কে কেন্দ্র করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রাক চালকদের রাতের খাবারই হলো সিংড়ার ডিমরুটি ইতিমধ্যেই অনেক খাদ্য রসিকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিমরুটি
সল্পমুল্যে মুখরোচক খাবারেও সুবিধা পেয়েছে নানান পেশার মানুষেরা আবার ফুটপাতে গড়ে উঠা ডিমরুটিই অনেক ছিন্নমূল মানুষের রাতের খাবার
পরিচ্ছন্ন কারিগর দ্বারা প্রস্তুত করা এই ডিমরুটি জনপ্রিয় হলেও স্বাবলম্বী হয়েছেন অনেক দোকানীরা
ডিমরুটি বিক্রেতা মোয়াজ্জেম হোসেন সুমন জানান তিনি ২৫ বছর যাবৎ এই ডিমরুটির দোকান পরিচালনা করে বর্তমানে অনেক স্বাবলম্বী হয়েছেন প্রতিদিন সন্ধা থেকে রাত ৩টা পর্যন্ত তিনি প্রায় সাত-আট কেজি আটার রুটি বিক্রি করেন এতে তিনি লাভবান হন
খুলনা থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রাক ড্রাইভার আসাদুল ইসলাম বলেন তিনি প্রায়দিনই খুলনা থেকে রংপুর যান এবং পথিমধ্যে রাতের খাবার সিংড়ার ডিম রুটি খান

