আল-আমিন হোসেন সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা চন্দনগাঁতি,মৌলভীপাড়া গ্রামে দ্বীনের ছায়াপথ কর্তিক আয়োজিত সেরাদের সেরা ইসলামীক অনুষ্ঠান কেরাত, আজান, হামদ নাত,ইসলামিক নাটিকা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চন্দনগাঁতি কবরস্থান মাদ্রাসা,চন্দনগাঁতি গাড়ামাসি মাদ্রাসা,বওড়া কাসেমুল উলুম মাদ্রাসা,শেরনগর আহ্কামুস সুন্নাহ্ ফাজিল সিনিয়র মাদ্রাসা, শেরনগর বাইতুল হিকমাহ দারুল মাদ্রাসা,তামাই কবরস্থান মাদ্রাসা,সহ ইকরা শিল্পীগোষ্ঠী ও
মোহনা শিল্পীগোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে মোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।এদের মধ্যে ১২ জনকে সম্মাননা কেস্ট সহ জায় নামাজ, হাজি রুমাল ও প্রাইজ মানি দেওয়া হয়েছে এবং ৬০ জনকে সম্মাননা মূলক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল্লাহ সাহেব (সাবেক শিক্ষক শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসা)
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ সোলায়মান হোসেন সাহেব। হযরত মাওলানা মোঃ আবুল হোসেন আজাদ সাহেব।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হযরত মাওলানা মোঃ জাকারিয়া হোসেন সাহেব (প্রধান খতিব আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ)
অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ আতিক সাহেব (শিক্ষক শাহপুর মাদ্রাসার) হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হোসেন (মোহতামিম ভাঙাবাড়ি কবরস্থান মাদ্রাসা)হাফেজ মোঃছাব্বির হোসেন (শাহপুর মাদ্রাসা)
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফজলুর রহমান ফজল (কমিশনার ৬ নং ওয়ার্ড বেলকুচি পৌরসভা) এছাড়াও উপস্থিত ছিলেন যুবকবৃন্দ এবং মুরুব্বীগণ।

