ঢাকাTuesday , 12 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান

Nadigram
August 12, 2025 2:07 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকের প্রেক্ষিতে গত ৩১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব নূরে আলম স্বাক্ষরিত এক স্মারকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩ (৫) ধারার বিধান অনুযায়ী ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য শামছুর রহমানকে প্যানেল চেয়ারম্যান-১, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য আনোয়ার হোসেনকে প্যানেল চেয়ারম্যান-২ এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেদেনা বেগমকে প্যানেল চেয়ারম্যান-৩ অনুমোদন করেন।

প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড থেকে ৩বার সাধারণ সদস্য নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন ও সেবামূলক কাজ করে আসছেন। তিনি ইউনিয়নবাসীর বিপদেআপদে পাশে থাকেন।

প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান বলেন, জনগণের অর্পিত দায়িত্ব আমি যথারীতিভাবে পালনের চেষ্টা করি। যে কারণে ৮নং ওয়ার্ড থেকে ৩বার সাধারণ সদস্য নির্বাচিত হতে পেরেছি।এখন আমি প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।