আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে সরিষার জমি থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার সিংজানি এলাকায় দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা।
জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠে জমিতে সরিষা কাটতে গেলে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত এই যুবককে হত্যা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

