নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম পৌর সদরে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে স্টাফ কোয়াটার রোডের আংশিক আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান।
মেয়র আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম পৌরসভার নাগরিকদের জন্য বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হচ্ছে। পৌরসভার সকল এলাকায় চিহ্নিত করে সমস্যাপূর্ণ রাস্তা ও ড্রেনেজের কাজ চলছে। ইতিমধ্যে অনেক রাস্তার কাজ শুরু হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা থাকলে নান্দনিক পৌরসভা গড়ে তোলা হবে। এসময় ঠিকাদার জহুরুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী অসীম চন্দ্র,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

