ঢাকাTuesday , 10 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

Nadigram
September 10, 2024 11:22 pm
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্ত¡রে এ গণ সমাবেশের আয়োজন করা হয়। বাদ আছর নন্দীগ্রাম কলেজ মসজিদ থেকে ইসলামী আন্দোলনের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্ত¡রে এসে শেষ হয়। এরপর বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আবু তালহার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল মতিন, এতে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক,বগুড়া জেলার জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মাহমুদুর রহমান চুন্নু, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের বগুড়া সেক্রেটারী সোহরাব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ জালাল নিয়ামতপুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ। বক্তারা বক্তব্য প্রদানকালে বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা সহ আরো বেশকিছু দাবি তাদের বক্তব্যর মাধ্যমে উপস্থাপন করেন।

মো: মামুন আহমেদ
নন্দীগ্রাম বগুড়া
তারিখ:-১০-০৯-২০২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।