ঢাকাWednesday , 14 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে করোনা সনাক্তের একদিন পরেই নারীর মৃত্যু

Nadigram
February 14, 2024 2:28 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:

করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় নূরজাহান বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। ছয়মাস পর একজনের মৃত্যুতে এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ৭১২জন। নূরজাহান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলামের স্ত্রী।জানা গেছে, শ্বাসকষ্ট জনিত কারণে নূরজাহানকে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে তার করোনা সনাক্ত হয়। একদিন পর গত শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি আছেন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়া জেলায় মোট ৭১২জন করোনায় মারা গেছেন। ৬ মাসপূর্বে সর্বশেষ গেল বছরের ২৭ জুলাই বগুড়া শহরের কলোনী এলাকার আজেদা বিবি নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতালে মারা যান। ২০২০ সালে করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট ২৫ হাজার ২৭২জনের করোনা সনাক্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।