ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত

Nadigram
August 30, 2025 7:47 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ই আগষ্ট) সকাল ১০টায় উপজেলার ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হল রুম ১নং বুড়ইল ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান ও নন্দীগ্রাম উপজেলা কেয়ারটেকার অ্যাডভোকেট আব্দুল হালিম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আমির হোসেন আজাদী। জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম এবং বিশেষ মেহমান ব্যক্তিগত রিপোর্ট নিয়ে পর্যালোচনা করেন নন্দীগ্রাম উপজেলা নায়েব আমির ও বুড়ইল ইউনিয়ন এর কেয়ারটেকার আব্দুল মালেক। এছাড়াও একজন কর্মী যে ৫টি কাজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন জামায়াত মনোনীত বুড়ইল ইউনিয়ন এর চেয়ারম্যান প্রাথী হুসাইন মো মানিক। অথিতি মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের বগুড়া সাতমাথা জোনের ৭নং ওয়ার্ড ও বুড়ইল ইউনিয়ন এর সাবেক সভাপতি মো আনোয়ার হোসেন ও নন্দীগ্রাম এর পৌর সেক্রেটারি আব্দুল আলিম, ওলামা বিভাগের বুড়ইল ইউনিয়ন সভাপতি মো: রেজাউল করিম, উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, সাংবাদিক নাজিম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল হালিম কর্মীদের উদ্দেশ্য ব্যক্তিগত রিপোর্ট, দায়িত্বশীলদের আনুগত্য, কর্মীদের মান উন্নয়ন, ইসলামী সমাজ ব্যবস্থা চালু, নেতা নির্বাচন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন নিয়ে মূল্যবান আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।