ঢাকাFriday , 5 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

Nadigram
July 5, 2024 11:05 am
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উৎসবমুখর পরিবেশে বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান মোরশেদুল বারী, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আব্দুল মতিন, চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি। এছাড়া আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ফজলুর রহমান, নাজমুল হুদা, বকুল হোসেন, আকতার হোসেন দুলাল, ফিরোজ কামাল ফারুক প্রমুখ। পরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে নবগঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।