ঢাকাSaturday , 23 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পেঁয়াজের জমি পানিতে ডুবিয়ে একলাখ টাকার ক্ষতি

Nadigram
March 23, 2024 7:57 am
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পেঁয়াজের জমিতে পানি দিয়ে লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কদমা মাঠে পেঁয়াজ চাষাবাদি একবিঘা জমি পানিতে ডুবিয়েছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার কদমা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আসলাম আলী বাদী হয়ে দুইজনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বিবাদীরা হলেন- কদমা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে গভীর নলকুপের ড্রেনম্যান আব্দুল আলী (৪০) ও একই গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (৩৫)।

গতকাল নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ক্ষতিগ্রস্ত পেঁয়াজের জমি পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষকে ডাকা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কদমা মৌজায় জনৈক রফিকুল ইসলামের জমির পাশে কৃষক আসলাম আলী একবিঘা জমিতে পেঁয়াজ চাষ করছেন। বিবাদী আব্দুল আলী বিআরডিসির আওতায় গভীর নলকুপের ড্রেনম্যান হিসেবে দায়িত্বে আছেন। গত ১৩ মার্চ দিবাগত রাতে নলকুপের ড্রেনম্যান পূর্বশত্রুতার জেরে পেঁয়াজের জমিতে পানি দিয়ে ডুবিয়ে দেয়। পানিতে পেঁয়াজ নষ্ট হয়ে একলাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আসলাম আলী জানান, জমিতে পানি দিয়ে পেঁয়াজ নষ্ট করার ব্যাপারে নলকুপের ড্রেনম্যান আব্দুল আলীকে জিজ্ঞাসা করলে এলোমেলো জবাব দেয়। এসময় শাহ আলম নামের একজন নলকুপের ড্রেনম্যানের পক্ষ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে গালিগালাজ করে মারধরের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংশা না হওয়ায় থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।