ঢাকাSaturday , 23 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

Nadigram
March 23, 2024 7:51 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারি ও মারপিটের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গতকাল শনিবার নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা এলাকার খয়বর আলীর ছেলে ইয়াবা কারবারি সাইফুল ইসলাম ভোলা (৩৮) ও ইউসুফপুর পূর্বপাড়ার মকবুল হোসেনের ছেলে গাঁজা কারবারি মোজাফফর হোসেন জিন্নাত (২৯)। অন্যদিকে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার খোরশেদ আলম (৩০) উপজেলার বীরপলি এলাকার আছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার ইউসুফপুর এলাকায় জনৈক মানিক মিয়ার বসতবাড়ির দক্ষিণপাশে বেল গাছের নিচে মাদক কারবারি জিন্নাতের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আগেরদিন বৃহস্পতিবার কামুল্যা গ্রামে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ভোলাকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।