ঢাকাWednesday , 21 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে শহীদ দিবসে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট

Nadigram
February 21, 2024 6:59 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিমিয়ার লীগ (এনপিএল) সিজন-৩ গ্র্যান্ড ফাইনাল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার পৌর সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর ক্লাব আয়োজিত উদ্বোধনী খেলায় মিড নাইট ষ্টারস টিমকে ৩৫ রানে পরাজিত করে এভেঞ্জারস টিম বিজয়ী হয়। খেলায় ৪ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কৃত হয় এভেঞ্জারস টিমের মো. আশিক। এরআগে দুপুর ১২টায় খেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুর রহমান, আব্দুল বারীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী, পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম অপু, কিশোর ক্লাবের সভাপতি আল মাসুম রুনু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা শরিফুল ইসলাম নয়ন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।