ঢাকাThursday , 28 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

Nadigram
March 28, 2024 9:16 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান ও কলামিস্ট মহসিন আলী রাজু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন। সাংবাদিক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতা আব্দুল বারীক, মাকসুদ আলম হাওলাদার, নুরনবী রহমান, আব্দুল মতিন, রাকিবুল হাসান শান্ত, আশরাফুল ইসলাম রহিত, নিশা হাসান সুমন, জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল, রুহুল আমিন রানা, রাসেল মাহমুদ, আমিনুল ইসলাম জুয়েল, এমদাদুল হক, আব্দুল মোমিন, তুহিন আহমেদ, বাবু কুমার সুর্য্য, এনামুল হক, সাখাওয়াত হোসেন হানিফ, আব্দুল আহাদ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার সাংবাদিকরা এক-কাতারে এসে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহকর্মীর প্রয়োজনে সহকর্মীকেই পাশে দাঁড়াতে হবে। আলোচনা সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।