ঢাকাFriday , 23 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রয়াত শিক্ষিকা আফরোজা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Nadigram
February 23, 2024 11:58 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষিকা আফরোজা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহঃস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাদ যোহর বিদ্যালয় চত্বরে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, সদ্য প্রয়াত শিক্ষিকা আফরোজা বেগমের পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আফরোজা বেগমের শোকে শোকাহত পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয় পরিবার। এরই ধারাবাহিকতায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।তিনি গাবতলি উপজেলার মহিষাবান ইউনিয়নের পাড় -রানিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার সহকর্মী ডিনা সরকার বলেন, আফরোজা বেগম সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে প্রায় ১৩ বছর এ পেশায় সক্রিয় ছিলেন।আফরোজা বেগমের রুহের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুরুদ শরিফ পাঠ করে বিশেষ মোনাজাত করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। মোনাজাত শেষে শিরনী বিতরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।