ঢাকাTuesday , 6 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

Nadigram
August 6, 2024 6:11 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।তিনি বলেন, ‌এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব।
বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো।পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।