- এইচ এম ফারুক চলনবিল প্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানার ভূষাল হাটা সার্বজনীন দুর্গা মন্দিরে পূজারীদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন’র বড় মেয়ে হোসনেরা পারভিন লাভলী।রবিবার (২২ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানা ভূষাল হাটা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব শাহ এর সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়।শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলীদের বড় উৎসব, শারদীয়া দুর্গা উৎসব মহা অষ্টমীর মধ্য দিয়ে শুরু হয়েছে।হোসনেয়ারা পারভিন লাভলী বক্তব্যে বলেন, তাড়াশ- রায়গঞ্জ সলঙ্গার সকল মানুষের সেবা আমার বাবা এমপি হয়ে করে গেছেন। আমি ও আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।
তিনি আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই, শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা বর্তমান বাংলাদেশ। যেভাবে গত ১৫ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে দেশের এটা বিরল ইতিহাস। আর এই ইতিহাস কে ধরে রাখতে আমাদের সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে তবে আমাদের খেটে খাওয়া কৃষক শ্রমিক সকল শ্রেণীর মানুষ সুখে শান্তিতে ঘুমাতে পারবে। আমাদের বড় গর্বের বিষয় আমার বাবা ইউনিয়ন পরিষদের দুই দুইবার চেয়ারম্যান ছিলেন, দুই দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, আমার বাবা তাড়াশ রায়গঞ্জ সলঙ্গার সংসদীয় আসনের আপনাদের দোয়ায় এবং সহযোগিতায় এমপিও ছিলেন, আমার বাবা তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক ও সভাপতি দায়িত্ব পালন করেছেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন আমার বাবা, আমাদের আরো একটু সৌভাগ্যের ব্যাপার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার মেয়ে আমি হোসনে আরা পারভীন লাভলী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী ফনীভূষণ পদ্মার, সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুন্ডু সাধারণ সম্পাদক প্রণব শা,সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল নেতা

