ঢাকাThursday , 7 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ক্রীড়াঙ্গনে সিরাজগঞ্জ জেলার পর বিভাগে থার্ড হলেন কাজিপুরের রবিউল

Nadigram
March 7, 2024 11:20 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উদ্যোগে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫ নং সিবি দুর্গদিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমে ইউনিয়ন এরপর উপজেলা ও জেলাতে প্রথম স্থান অর্জন করেছেন। এবং উচ্চ লাফে রাজশাহী বিভাগীয় পর্যায়ে আন্ত- প্রাথমিক সংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ থার্ড হয়েছেন।

সে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা উত্তর পাড়া আব্দুল মান্নানের ছেলে রবিউল হাসান। এটি শুধু বিদ্যালয়ের অর্জন না,” জেলার বড় একটি অর্জন বলে মনে করছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। যখনই ক্ষমতায় এসেছে দেশের ক্রীড়া চর্চায় গৃহীত উদ্যোগে এই খাত হয়েছে বেগবান। আজ সে কারণেই আমরা ক্রীড়াঙ্গনে বিভাগে তৃতীয় হয়েছি। আমার কাছে অনেক বড় একটি সাফল্য অর্জন।

বিদ্যালয়টির সভাপতি কামাল পাশা পাভেল বলেন, বিষয়টি শুনে আমি খুবই আনন্দিত হয়েছি, আমার স্কুলের ছোট শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় খাতায় নাম লেখাবে কখন ভাবিনি। ক্রীড়া প্রতিযোগিতা অনুশীলনে তাদের যতটুকু সম্ভব উৎসাহ এবং সহযোগিতা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।