ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় করতোয়া নদী থেকে উদ্ধারকৃত বস্তাভর্তি ধারালো অস্ত্র হেফাজতে নিয়েছে পুলিশ 

Nadigram
April 9, 2024 10:09 pm
Link Copied!

মো:তাজুল ইসলাম :বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার জন্য নামে একদল কিশোর। কিন্তু মাছে পরিবর্তে সন্ধান মেলে এক বস্তা ধারল অস্ত্রের। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের উত্তর সাহাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ। এখন এগুলো পুলিশি হেফাজতে আছে। উদ্ধার হওয়া এসবের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকুসহ মোট ৩৫টি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহা আলম।স্থানীয়রা জানান, চার-পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।