মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া সংবাদদাতা ঃ বগুড়ায় ঘুম থেকে তুলে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে আপন চাচা ও তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। একইসাথে ঐ কিশোরের পিতা মোঃ বেলাল হোসেনকেও মারপিট করে গুমের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানার অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাত আনুমানিক এগারোটার সময় বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের জোরগাড়ির আব্দুস সোবাহান প্রামাণিকের পুত্র আব্দুল মজিদ, আব্দুস সালাম এর পুত্র ফাহিদ , আঙ্গুর এর পুত্র আব্দুল মমিন, আবুল হোসেনের পুত্র আনোয়ার হোসেন মিস্টার সহ অজ্ঞাতনামা দশ-বারো জনের সন্ত্রাসী দল বাদী বেলাল হোসেনের বাড়িতে আক্রমণ করে। এ সময় বাড়িঘরের জানালা দরজা ভাঙচুর করে ঘুমন্ত তার কিশোর সন্তান সিয়াম বাবু কে চাকু দিয়ে জখম করতে গেলে তার হাতের কব্জিতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় । পরে সিয়ামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বাদী বিল্লাল হোসেনের দাবি আব্দুল মজিদ এখনো বিভিন্নভাবে হত্যা ও গুম করার হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ শাজাহান এর সঙ্গে কথা বললে, তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আরও কিছু তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, নগদ ২ লক্ষ টাকা সহ স্বর্ণকার যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসীরা।

