ঢাকাTuesday , 23 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গরু চোর চক্রেরে সক্রিয় সদস্য মুকুল গ্রেফতার

Nadigram
January 23, 2024 8:19 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় র‍্যাবের অভিযানে গরু চোর চক্রের সক্রিয় সদস্য মুকুল আকন্দ(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

২২ জানুয়ারি(সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন মহাস্থান বাজার এলাকায় থেকে তাকে মুকল আকন্দকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রফতারকৃত মুকুল আকন্দ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন দেবচন্ডী এলাকার সাইফুল ইসলাম এর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
র‍্যাবের এই কর্মকর্তা মীর হোসেন বলেন, আসামি মুকুল আকন্দ গরু চের চক্রের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে এর আগেও ৬ টি চুরিসহ মাদক মামলা রয়েছে।
এর আগে গত (১৫ জানুয়ারি) গ্রেফতারকৃত মুকুল আকন্দের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি গরু ও একটি ছাগল চুরির অভিযোগে মামলা করেন বড়কান্দি এলাকার বজলুর রশিদ নামে এক ব্যক্তি।

র‍্যাব-১২ বগুড়ার কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, সারিয়াকান্দি এলাকার বাসিন্দা বজলুর রশিদের গরু ও ছাগী চুরি হওয়ার অভিযোগ পেয়ে আসামি মুকুলকে ধরতে অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জের মহাস্থান বাজার এলাকা থেকে আসামি মুকুল আকন্দকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আসামি মুকুল আকন্দ তার দুই সহযোগীকে নিয়ে এই চুরি সংঘটিত করে। তবে চুরি করা গরু পানিতে পড়ে যায় এবং ছাগী শব্দ করায় তাকে মেরে ফেলা হয়েছে বলে স্বীকার করেছে ওই আসামি।
মীর মনির হোসেন বলেন,আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার সারিয়াকান্দি থানার সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।