ঢাকাSunday , 3 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা

Nadigram
March 3, 2024 8:10 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় প্রকাশ্যে আজহারুল ইসলাম শান্ত(২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

০২ মার্চ(শনিবার) বিকাল সাড়ে ৪ টার দিকে বগুড়া শহরের চকফরিদ কলোনী এলাকায় অগ্রণী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। পরে স্হানীয় তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সজিমেক) হাসপাতালে ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত্যু ঘোষণা করে।
নিহত আজহারুল ইসলাম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আবুল হোসেনের ছেলে। তবে তারা দীর্ঘদিন যাবৎ বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। এছাড়াও শান্ত গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে ডিগ্রিতে পড়াশোনা পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।
নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, শান্ত এবং তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করতো। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হয় শান্ত। সে ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে।পরে শুনতে পাই তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরও জানান, কারও সাথে প্রকাশ্য শত্রুতা আছে কিনা তা আমারা জানিনা। তবে শুনেছি এলাকার একটা গ্রুপের সাথে কোনো একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বগুড়া সদর থানার(ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, দুর্বৃত্তরা আজহারুল ইসলাম শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি অতি দ্রুতই এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।