ঢাকাTuesday , 20 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার

Nadigram
August 20, 2024 7:32 am
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৬৫ বোতল ফেনসিডিলসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে রোববার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আব্দুল কাদের (৩৬) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাবুপাড়া গ্রামের শফিক আহম্মেদের ছেলে ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)।রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, গত রোববার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এসময় ট্রেনে মাদকবিরোধী অভিযানকালে ওই ট্রেনের একটি বগিতে যাত্রীবেসে সিটে বসে থাকা উল্লেখিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।