ঢাকাSunday , 18 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ দাফন

Nadigram
August 18, 2024 7:55 am
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মারা যাওয়া নির্মাণ শ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান- ই- মফিদুল ইসলাম-এর মাধ্যমে এ লাশটি দাফন করা হয়।শনিবার (১৭ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) ফজলুর রহমান।

তিনি জানান, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট এবং স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তার পরিচয় উদঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে এবং দু’পায়ে জখমের চিহ্ন ছিল।বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

এর আগে ৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিল জাবেদ। সে সময় আন্দোলনে অংশ নিয়ে মারা যাওয়ার পর তাকে চিনতে না পারায় পুলিশ তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমান-ই- মফিদুল ইসলামকে দিয়ে দেন। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।