ঢাকাSunday , 17 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২

Nadigram
March 17, 2024 7:34 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুর মাঝিড়ায় থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
১৫ মার্চ(শুক্রবার)দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া, একটি চৌকস আভিযানিক টিম জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর জলঢাকার ডাউয়াবাড়ী এলাকার মৃত-আমিনুর রহমানের ছেলে আবু হানিফ(৪০) ও একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম(২২)।
১৬ মার্চ শনিবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নীলফামারী থেকে বগুড়ার শেরপুরেগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব।এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড ও নগদ ১২ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই আসামিরা জেলার বিভিন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।