ঢাকাSunday , 17 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০১

Nadigram
March 17, 2024 7:36 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৮৪ (চুরাশি) বোতল ফেনসিডিলসহ চান মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৬ মার্চ ( শনিবার) বেলা সোয়া ৩টার দিকে বগুড়ার সান্তাহার স্টেশনেরব ৩ নম্বর প্লাটফর্ম থেকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ চান মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চান মিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা লতিপুর এলাকার মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে।

বগুড়া সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে এক ব্যক্তি মাদক পরিবহন করে নিয়ে আসছে। ট্রেনটি সান্তাহার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে সেখানে অভিযান চালিয়ে ৮৪ (চুরাশি) বোতল ফেনসিডিলসহ চান মিয়াকে গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।