শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃবগুড়া সদর থানাধীন নারুলী দক্ষিণ পাড়া এলাকায় রাব্বি মিয়া(২৮) নামে এক যুবককে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করেছে।২৪ অক্টোবর(মঙ্গলবার) সকাল আনুমানিক ৭ টার দিকে বগুড়া সদরের নারুলী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়রা রাব্বিকে আহত অবস্হায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।রাব্বি মিয়া(২৮) কে পিঠে চাকু দ্বারা আঘাত করা হয়েছে। আহত রাব্বি বগুড়া সদরের নারুলী দক্ষিণ পাড়া এলাকার আসলামের ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় আসামীকে শনাক্ত করা হয়েছে, আমাদের একাধিক পুলিশ টিম আসামিকে গ্রেফতার করতে মাঠে কাজ করছে। তবে এবিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

