মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সমরের নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর হাট সংলগ্ন বাঁশকুটা গ্রাম এলাকা থেকে মোঃ মাসুম রব্বানী (৪২), পিতা-মোঃ আবু বক্কর এবং মোঃ সাগর হোসেন (১৯), পিতা-মৃত রফিকুল ইসলাম, উভয় গ্রাম- বাঁশকুটা, উপজেলা: শাজাহানপুর, জেলা : বগুড়াকে ৯ গ্রাম হেরোইন এবং ১ টি বার্মিজ সহ হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি দৈনিক বাংলাদেশের দিনকাল পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে অত্র থানায় মাদকসহ অস্ত্র আইনে মামলা রুজু করে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

